কানাডা ও সৌদি আরব থেকে এমওপি ও ইউরিয়া সার আমদানি এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ইউরিয়া কেনার তিনটি প্রস্তাবে অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
- জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির
- * * * *
- নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আরিফ গ্রেপ্তার
- * * * *
- গুলশানে চাঁদাবাজির দায়ে যুবদল নেতা শরিফুল গ্রেপ্তার
- * * * *
- আশুলিয়ায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিসংযোগ
- * * * *
- লন্ডনে ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের হাইকমিশনার
- * * * *
কিনবে সরকার
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে নিম্ন আয়ের মানুষের মধ্যে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য ১৮২ কোটি ২০ লাখ টাকার চিনি ও মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে ১০ হাজার মেট্রিক টন চিনি ও ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনা হবে।
শীতার্ত, অসহায় ও দুর্যোগকবলিত মানুষের মধ্যে বিতরণের জন্য আরও ৪৬ কোটি ৬৬ লাখ ৪৯ হাজার ২৬৮ টাকার কম্বল কিনবে সরকার। বাংলাদেশ তাঁত বোর্ডের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) এসব কম্বল কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।
২০২৬-২৭ অর্থবছরে আমন ধান সংগ্রহ লক্ষ্যমাত্রা তিন লাখ মেট্রিক টন বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।
কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার। এ লক্ষ্যে প্রাথমিকভাবে তিন জেলায় পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্পটি সফল হলে পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলাতেও সম্প্রসারণ করা হবে।
জ্বালানি আমদানিনির্ভরতা কমাতে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ ব্যবস্থায় উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে কেনা হবে।
রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে মরক্কো ও তিউনিশিয়া থেকে ৫৫ হাজার মেট্রিক টন টিএসপি সার কিনছে সরকার। এতে মোট ব্যয় হবে ২৪১ কোটি ৭৮ লাখ ১৫ হাজার ৫০০ টাকা।
রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতার ও সৌদি আরব থেকে ৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনার অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনা হবে।
দুই দেশ থেকে এলএনজি ও গম কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরমধ্যে সুইজারল্যান্ড থেকে এক কার্গো এলএনজি এবং আরব আমিরাত থেকে ৫০ হাজার টন গম কেনা হবে।
জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য বিলাসবহুল ২৬১টি জিপ গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিটি গাড়ি কিনতে প্রায় দেড় কোটি টাকা খরচ হবে।